বিচারকের সঙ্গে আইনজীবীদের বিরোধে কাজ বন্ধ বর্ধমান আদালতে - The News Lion

বিচারকের সঙ্গে আইনজীবীদের বিরোধে কাজ বন্ধ বর্ধমান আদালতে

 


দি নিউজ লায়নঃ   বিচারকের সঙ্গে আইনজীবীদের বিরোধে সোমবার বেশ কিছুক্ষণ বন্ধ থাকল বর্ধমান আদালতের কাজ। আইনজীবীরা আদালত কক্ষ ছেড়ে চলে যান। যদিও বিচারক এজলাসেই বসেছিলেন। শুনানি বন্ধ থাকায় কিছুটা সমস্যায় পড়েন বিচারপ্রার্থীরা। বিষয়টি ভারপ্রাপ্ত জেলা জজকে জানান আইনজীবীরা। আইনজীবীদের সঙ্গে কথা বলার পর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিচারকের সঙ্গে কথা বলেন ভারপ্রাপ্ত জেলা জজ।


 আলোচনায় বরফ গলে। ঘন্টা দু’য়েক পর ফের শুনানি শুরু হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন একটি দুর্ঘটনার মামলায় গাড়ি ফেরতের আবেদন জানান মালিক। গাড়ির মালিকের আইনজীবী আদালতে এনিয়ে সওয়াল করেন। যদিও গাড়ি ফেরত দেওয়ার আবেদন নাকচ করে রিপোর্ট তলব করেন ভারপ্রাপ্ত সিজেএম।


অপর একটি মামলাতেও বিচারকের নির্দেশ অপছন্দ হয় আইনজীবীদের। দু’টি বিষয় নিয়ে ভারপ্রাপ্ত সিজেএমের সঙ্গে বিরোধ বাধে আইনজীবীদের। কিছুক্ষণ পর আইনজীবীরা আদালতকক্ষ ছেড়ে বেরিয়ে যান। বন্ধ হয়ে যায় শুনানি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিচারকের সঙ্গে কথা বলেন ভারপ্রাপ্ত জেলা জজ। আলোচনায় বরফ গলে। ঘন্টা দু’য়েক পর ফের শুনানি শুরু হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.